জীবনে যে ১০টি বিষয় নিয়ে আফসোস করা মোটেও উচিত নয়
জীবনে যে ১০টি বিষয় নিয়ে আফসোস করা মোটেও উচিত নয় লাইফস্টাইল :: এক জীবনে অনেক কিছু নিয়েই আমাদের আফসোসের কোন শেষ নেই। কেন এটা হলো না, সেটা অমন হলে কি এমন ক্ষতি হতো কিংবা জীবনে তো কিছুই পেলাম না ইত্যাদি অনেক কিছু নিয়েই আমাদের আফসোসের শেষ নেই। কিন্তু সবার জীবনেই এমন কিছু সাদৃশ্যপূর্ণ জিনিস আছে যেগুলো নিয়ে আমরা সবাই কমবেশি আফসোস করি, যা করা একেবারেই উচিত নয়। আমাদের এই আফসোস গুলোর কিছু আশীর্বাদ হয়ে পরবর্তিতে জীবনে ফিরে আসে আর কিছু হয় কঠিন বাস্তবতা। চলুন, জেনে নিই এমনই ১০টি বিষয় যেগুলো নিয়ে আফসোস করা মোটেও উচিত নয়। ♥ নিজের চেহারা নিজের চেহারা নিয়ে কখনো আফসোস করতে নেই আর আফসোস করেই লাভ কি! সৃষ্টিকর্তা যে চেহারা দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মা যে চেহারা দিয়ে আপনাকে জন্ম দিয়েছেন সেটির জন্য কৃতজ্ঞ থাকুন। পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যাদের চেহারা দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছে বা বিকৃত চেহারা নিয়ে জন্ম নিয়েছেন। একবার তাঁদের কথা ভাবুন। ♥ অর্থবিত্ত অর্থ সবার প্রয়োজন কিন্তু আপনার কেন অঢেল অর্থ বিত্ত নেই এসব ভেবে আফসোস করে কখনো মন ছোট করে রাখবেন না। যা আছে তার জন্য জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন। চেষ...